বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই স্ক্র্যাপ লোহা চুরি ও অবৈধ ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অবস্থান বোয়ালখালীতে রান্নাঘর থেকে ৭ ফুটের শঙ্খিনী উদ্ধার লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত লায়ন মইনুদ্দিন হিমেল চৌধুরী সভাপতি, লায়ন রাজীব নাথ সাধারন সম্পাদক নির্বাচিত চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত জয় বাংলা’ পোস্ট নিয়ে বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর নির্দেশ বোয়ালখালীতে ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ বোয়ালখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

বোয়ালখালীতে আবারও সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৫

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার হাওলা ডিসি সড়কের ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—পশ্চিম সারোয়াতলীর মৃত সাহেব মিয়ার ছেলে ও সিএনজি চালক জহির মিয়া (৬৫), কড়লডেঙ্গা আহল্লা শেখ চৌধুরীপাড়া ৮ নম্বর ওয়ার্ডের মৃত শাহ আলমের ছেলে আশরাফুল আলম মাসুদ (৩২), উত্তর কড়লডেঙ্গা নতুন বাজার এলাকার মামুন (৪৫) ও তার মেয়ে এবং বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া এলাকার নুরু ইসলামের ছেলে সাইদুল ইসলাম মেহেরজান (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি উপজেলা সদরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সিএনজি অটোরিকশাটি কানুনগোপাড়ার দিকে যাচ্ছিল। ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দুই যানের মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, আহতদের মধ্যে জহির মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews