বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই স্ক্র্যাপ লোহা চুরি ও অবৈধ ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অবস্থান বোয়ালখালীতে রান্নাঘর থেকে ৭ ফুটের শঙ্খিনী উদ্ধার লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত লায়ন মইনুদ্দিন হিমেল চৌধুরী সভাপতি, লায়ন রাজীব নাথ সাধারন সম্পাদক নির্বাচিত চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত জয় বাংলা’ পোস্ট নিয়ে বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর নির্দেশ বোয়ালখালীতে ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ বোয়ালখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

বোয়ালখালীতে বীর শহিদ এখলাছুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদ এখলাছুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে খেলাঘর বোয়ালখালী উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন খেলাঘর বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি আবুল ফজল বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন জান্নাতুল ফেরদৌস।
স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক কানাই দাশ। বক্তব্য দেন শ্রমিক নেতা ও সংস্কৃতি সংগঠক মোহাম্মদ আলী, দিশারী খেলাঘরের সভাপতি জামাল আবদুল নাসের, গোলাম মোস্তফা মেম্বার, সুবসী রানী চৌধুরী, মোজাম্মেল হক এরশাদ, কামরুল হাসান তুহিন ও শিমুল দে।
অনুষ্ঠানে শহিদ এখলাছুর রহমানের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন রাজিয়া সুলতানা। সংগীত পরিবেশন করেন প্রিয়া নাথ, হাসনাত মহিম, মনিষা চৌধুরী, নিশিতা চৌধুরী, তত্ত্ব বণিক ও তাসমিয়া রহমান রাইসা। অনুষ্ঠানের শুরুতে দিশারী খেলাঘর আসরের সদস্যরা জাতীয় সংগীত ও খেলাঘর সংগীত পরিবেশন করেন।
পরে খেলাঘরের সদস্যদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews