বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই স্ক্র্যাপ লোহা চুরি ও অবৈধ ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অবস্থান বোয়ালখালীতে রান্নাঘর থেকে ৭ ফুটের শঙ্খিনী উদ্ধার লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত লায়ন মইনুদ্দিন হিমেল চৌধুরী সভাপতি, লায়ন রাজীব নাথ সাধারন সম্পাদক নির্বাচিত চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত জয় বাংলা’ পোস্ট নিয়ে বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর নির্দেশ বোয়ালখালীতে ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ বোয়ালখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৫

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামের আলী আহমদ কমিশনার সড়কের আকুবদণ্ডী হাওলা দরবার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সিএনজি অটোরিকশার যাত্রী আকিব (২৫) ও মোটরসাইকেল আরোহী আতিকুল (২৫) গুরুতর আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, আকিবের ডান পায়ে এবং আতিকুলের মাথা ও বাম হাতে আঘাত লেগেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, সিএনজির যাত্রী শেখ আফিলা (৫), আহমদ উল্লাহ (২০) ও মো. নয়ন (১৮) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও সিএনজির তিন যাত্রী আহত হন।
আহত সবাই পোপাদিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews