বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই স্ক্র্যাপ লোহা চুরি ও অবৈধ ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অবস্থান বোয়ালখালীতে রান্নাঘর থেকে ৭ ফুটের শঙ্খিনী উদ্ধার লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত লায়ন মইনুদ্দিন হিমেল চৌধুরী সভাপতি, লায়ন রাজীব নাথ সাধারন সম্পাদক নির্বাচিত চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত জয় বাংলা’ পোস্ট নিয়ে বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর নির্দেশ বোয়ালখালীতে ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ বোয়ালখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

বোয়ালখালীতে জিয়া সাইবার ফোর্সের মতবিনিময় সভা

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর আওতাধীন বোয়ালখালী উপজেলা ইউনিট কমিটির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় বোয়ালখালী উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীরা অংশ নেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জেডসিএফের যুগ্ম আহ্বায়ক মনজুর মোর্শেদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা মাহফুজ।
সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া সাইবার ফোর্সের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী বাহাউদ্দীন ফারুক মুন্না। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাঈনুল হাসান তুষার।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জেডসিএফের আহ্বায়ক আবুল বশর, সদস্য সচিব আজিজুল হক মাসুদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক সজিব।
সভায় ছাত্রদল নেতা আহমদ হোসেন জয়, মোহাম্মদ ইখতিয়ার, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ আলী হায়দার, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ মারুফ, প্রসেনজিৎ সরকারসহ জেডসিএফ ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিভিন্ন অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে জিয়া সাইবার ফোর্স সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সত্য তথ্য প্রচার, জনমত গঠন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
সভায় বোয়ালখালী উপজেলা ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি নতুন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews