বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই স্ক্র্যাপ লোহা চুরি ও অবৈধ ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অবস্থান বোয়ালখালীতে রান্নাঘর থেকে ৭ ফুটের শঙ্খিনী উদ্ধার লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত লায়ন মইনুদ্দিন হিমেল চৌধুরী সভাপতি, লায়ন রাজীব নাথ সাধারন সম্পাদক নির্বাচিত চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত জয় বাংলা’ পোস্ট নিয়ে বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর নির্দেশ বোয়ালখালীতে ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ বোয়ালখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মান্নান (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শাকপুরা চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মান্নান পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৭ নম্বর ওয়ার্ডের মিয়ার বাপের বাড়ির মো. জাগের হোসেনের ছেলে। চার ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। সে শাকপুরা প্রবর্তক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, মান্নানের খিঁচুনি রোগ ছিল। এ কারণে ক্লাস চলাকালে প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। প্রায় দুই বছর আগে তাকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় পরিবার।
নিহতের বাবা জাগের হোসেন বলেন, শনিবার সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের অগোচরে মান্নান বাড়ির পাশের পুকুরে চলে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর পুকুরপাড়ে তার একটি জুতা পাওয়া যায়। পরে পুকুরে খোঁজ করে মান্নানকে উদ্ধার করা হয়।
স্বজনরা তাকে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, সকাল ১১টার দিকে পুকুরে ডুবে যাওয়া ১৩ বছর বয়সী এক শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews