বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই স্ক্র্যাপ লোহা চুরি ও অবৈধ ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অবস্থান বোয়ালখালীতে রান্নাঘর থেকে ৭ ফুটের শঙ্খিনী উদ্ধার লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত লায়ন মইনুদ্দিন হিমেল চৌধুরী সভাপতি, লায়ন রাজীব নাথ সাধারন সম্পাদক নির্বাচিত চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত জয় বাংলা’ পোস্ট নিয়ে বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর নির্দেশ বোয়ালখালীতে ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ বোয়ালখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

সাতবাড়িয়ার প্রবীণ ব্যক্তিত্ব সাবেক মেম্বার আলহাজ্ব গোলাম নবী’র ইন্তেকাল

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলার পশ্চিম সাতবাড়িয়া আরিফ শাহ্ পাড়া নিবাসী ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক মেম্বার, প্রবীণ ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সমিতি বোর্ডের সচিব, নাজিরহাট বাজারের পল্লী ডাক্তার মো.সেলিম উদ্দিনের “পিতা” আলহাজ্ব গোলাম নবী মেম্বার। গতকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে, তাঁহার বয়স হয়েছিল (৮২) বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
৯ আগস্ট (রবিবার) সকাল ১১ টায় আরিফ শাহ্ পাড়া শাহী ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ:- বাঁশখালী কালিপুর দরবার শরীফের পীরজাদা জগলুল ইসলাম মিয়া, হাফেজ নগর দরবার শরীফের পীরজাদা তৌহিদুল আনোয়ার, পীরজাদা জুনাইদুল আনোয়ার, পীরজাদা শফিউল আনোয়ার, পীরজাদা মুফতি আশেকুর রহমান হাফেজ নগরী, পীরজাদা মিনহাজুল আনোয়ার,পীরজাদা তাকরিমুল হক, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, সাতবাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, সাব জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মুহাম্মদ আজম, ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম, মো. জারুল্লাহ্, মীর মহিউদ্দিন, মরহুম হাজী সাহেব মিয়া ও চম্পা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল হক, মোরশেদুল আলম, বেলাল হোসেন মিঠু, খোরশেদ উদ্দিন মিন্টু, লায়ন শামসুল আলম, টিপু, রফিক উদ্দিন আহমেদ, আয়ুব তাহেরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ মরহুমের শোক প্রকাশ এবং শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews