শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব ছৈয়দাবাদ এলাকায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত হয়। আহতদের মধ্যে ১ জনকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৯ আগস্ট (রবিবার) বেলা ১১ টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব ছৈয়দাবাদ এলাকায় চলাচলের রাস্তার বিরোধকে কেন্দ্র করে পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষে রোকেয়া বেগম (৪৫), তার মেয়ে রুজি আকতার (২৮), সুমি আকতার (৩৫), তারমিন আকতার (২২), আজিজুর রহমান (৩৫), রিমু আকতার (২২), জরিনা বেগম (৪০) আহত হয়। এই সময় তারা নিরুপায় হয়ে ৯৯৯‘এ ফোন দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রোকেয়া বেগম‘কে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

এই ব্যাপারে উভয়পক্ষ চন্দনাইশ থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, ৯৯৯‘এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। অভিযোগের ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews