বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারী নিহতের ঘটনায় যুবদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা কর্নফুলীতে ব্যবসা করতে হলে ৫০% চাঁদা দিতে হবে পুলিশের সামনে হামলা। বোয়ালখালীতে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার ওবায়দুল কাদের -চীফ প্রসিকিউটর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের (২৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে ট্রাফিক সচেতনতামূলক বিশেষ কার্যক্রম হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোর কিপার এক মাসের ছুটি নিলেও দুই মাসেও ফেরেনি কর্মস্থলে চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭ বোয়ালখালীতে বিদেশি মুদ্রা দেখিয়ে প্রতারণা, খোয়া গেল ৩ হাজার টাকা

কর্নফুলীতে ব্যবসা করতে হলে ৫০% চাঁদা দিতে হবে পুলিশের সামনে হামলা।

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের (ইউসিপিএল) এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা পরিচয় দানকারী আলী হোসেনের বিরুদ্ধে। চাঁদা না পেয়ে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ইউসিপিএলের বাইরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের প্রকৌশলীর ওপর হামলা চালান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সামনেও প্রতিষ্ঠানের লোকজনের ওপর আবার হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

হামলায় গুরুতর আহত হয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শাহরিয়ার আমির ও স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন। হামলার শিকার হয়েছেন প্রতিষ্ঠানের পার্টনার স্থানীয় সাংবাদিক জিন্নাত আইয়ূবও।

প্রকৌশলী শাহরিয়ার আমির বলেন, স্থানীয় যুবদল নেতা পরিচয়ে আলী হোসেন দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। কয়েকবার লোকজন নিয়ে এসে বলা হয়, এখানে ব্যবসা করতে হলে তাকে ৫০ শতাংশ চাঁদা দিতে হবে। মালিকপক্ষ রাজি না হলে আজ সকালে লোকজন ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর পথ আটকে মারধর করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে তিনি কোনো রকমে প্রাণে রক্ষা পান।

শাহরিয়ার আমির আরও অভিযোগ করেন, ঘটনার পর কর্ণফুলী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে। তখন পুলিশের সামনেই আবার তাঁদের ওপর হামলা করা হয়।

মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় আলী হোসেনসহ চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

অভিযুক্ত আলী হোসেনের সঙ্গে এ বিষয়ে জানতে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, ‘অভিযোগের সূত্র ধরে ওসি স্যারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা বাদীর ওপর ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে হামলার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ দিয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।’

যুবদল নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি স্থানীয় সাংসদ সরওয়ার জামাল নিজাম এমপিকে জানানো হলে তিনি বলেন, ‘আলী হোসেন নামে বন্দর কমিউনিটি সেন্টারে কোনো যুবদল নেতাকে আমি চিনি না। আপনারা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews