শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সারোয়াতলী তালুকদার বাড়ির মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত আবু হুরায়রা ওই এলাকার মাওলানা আবু সাঈদ সিদ্দিকী আরমানের বড় ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে বড়। সে হযরত হাসসান বিন সাবিত (রহ.) নূরানী মডেল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের চাচা সবুজ জানান, দুপুরে বাবার সঙ্গে মসজিদের পুকুরে গোসল করতে যায় আবু হুরায়রা। এ সময় টিউব ব্যবহার করে সাঁতার শেখার চেষ্টা করছিল সে। একপর্যায়ে তার বাবার মোবাইলে কল এলে তিনি পুকুর থেকে উঠে কথা বলতে যান। পরে ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে ধারণা করেন, সে হয়তো বাড়িতে চলে গেছে।
পরে বাড়িতে খোঁজ নিয়ে তাকে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয়রা। একপর্যায়ে পুকুরের ঘাটের নিচ থেকে আবু হুরায়রাকে উদ্ধার করা হয়। পরে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. চন্দিমা বড়ুয়া বলেন, বেলা আড়াইটার দিকে পানিতে পড়ে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews