শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে ট্রাফিক সচেতনতামূলক বিশেষ কার্যক্রম

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে ট্রাফিক সচেতনতামূলক বিশেষ কার্যক্রম

চট্টগ্রাম জেলার সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের নির্দেশনা মোতাবেক বিশেষ প্রোগ্রামের অংশ হিসেবে লোহাগাড়া আমিরাবাদ বাজার, সাতকানিয়ার কেরানিহাট, দোহাজারী-চন্দনাইশ, পটিয়া পৌরসভা এবং বোয়ালখালীর ফুলতলা এলাকায় স্থানীয় চালক, পথচারী ও সাধারণ জনগণকে নিয়ে ট্রাফিক সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে গাড়ি চালানো, পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিংসহ সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। এ সময় চালক ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া সড়ক ও ফুটপাতে যানবাহন ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণ করে ফুটপাত পরিষ্কার করা হয়।

কার্যক্রমে সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক পুলিশ, থানা পুলিশ, স্থানীয় পরিবহন শ্রমিক, চালক, পথচারী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews