শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

বিশিষ্ট কলামিস্ট ও সমাজকর্মী নেছার আহমেদ খানের বড় ভাই রফিক আহমেদ খানের মৃত্যুতে শোক

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

রোটারেক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ক্লাব উপদেষ্টা, রক্তের বন্ধনে পটিয়ার পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান, গড়বো বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা, দৈনিক চট্টগ্রামের খবরের সহ-সম্পাদক, তারুণ্যের প্রতীক যুব সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিশিষ্ট কলামিস্ট, সমাজকর্মী ও সংগঠক জনাব নেছার আহমেদ খানের বড় ভাই জনাব মো. রফিক আহমেদ খান আর নেই। গত ১০ আগস্ট ২০২৬ তিনি মৃত্যুবরণ করেন।

মরহুম মো. রফিক আহমেদ খান হুলাইন, পটিয়া, চট্টগ্রামের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি ফকর খান বাড়ি জামে মসজিদ কমিটির সদস্য এবং একজন ধর্মানুরাগী হিসেবে স্থানীয় মানুষের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। তাঁর বিনয়, সরলতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ তাঁকে সবার কাছে একজন প্রিয় মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
তাঁর জানাজা নামাজে ইমামতি করেন তাঁর ছোট ভাই হাফেজ মাওলানা মুফিজ আহমেদ খান (পারভেজ)।
মো. রফিক আহমেদ খানের মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তাঁর সুন্দর ব্যবহার, মানবিক গুণাবলি ও স্মৃতি আপনজনদের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে।

এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তাঁর ছোট ভাই নেছার আহমেদ খানের একমাত্র কন্যা, লেখক ও প্রাবন্ধিক নোহা নোহার অন্নি।

শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই গভীর শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

মরহুম মো. রফিক আহমেদ খানের শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews