শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশ চ্যাম্পিয়নসের অভিষেক ম্যাচটি স্থগিত করা হয়েছে মাদকের তিন মামলার চার্জশিটভুক্ত আসামি সুজনের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও বিমানবন্দরের ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, সেই সরকার ৫ বছর ঠিকবে কি ভাবে সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম ফুটপাত যেখানে দখল হবে, সেখানে উচ্ছেদ অভিযান চলবে সরকারকে ‘ভুল পথে না হাঁটার’ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি-পুনর্বহাল বাতিল, আওয়ামী লীগের নৈরাজ্য দমনে আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে আজিজুল হক থানচি রেঞ্জে বনদস্যুদের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে তেলের দাম বাড়ানোয় ক্ষোভ, বোয়ালখালীতে ইসলামী ফ্রন্টের মানববন্ধন

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাদামতল স্থানীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৫ আগস্ট (শনিবার) বিকালে বিএনপি নেতা এম.এ হাসেম রাজুর সভাপতিত্বে দোয়া মাহফিলে আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা বিএনপি নেতা মোজাম্মেল হক বেলাল, উপজেলার সিরাজুল ইসলাম, আ.ক.ম মোজম্মেল হক, নওশা মিয়া, সেলিম উদ্দিন, সাইফুল করিম, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম মারুফ, যুবদল নেতা তরিকুল ইসলাম টুটুল, আজম খান, নেছার উদ্দিন চৌধুরী, মো. মোনায়েম খান, ছাত্রদল নেতা জাবেদ, মো. আবির, মো. আকিব, মো. জাহেদ, মো. ফরহাদ প্রমূখ। দোয়া মাহফিলে বক্তাগণ বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতি তুলে ধরেন। পাশাপাশি তাঁর সাহসী ভূমিকার কারণে দীর্ঘদিন বিএনপি ক্ষমতায় না থেকেও দলকে সু-সংগঠিত করে রেখেছিলেন বলেই আজ বিএনপি রাষ্ট্র শাসনের দায়িত্ব পেয়েছে। তিনি তাঁর কর্মগুণে আপোষহীন নেত্রী স্বীকৃতি পেয়েছেন। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews