শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশ চ্যাম্পিয়নসের অভিষেক ম্যাচটি স্থগিত করা হয়েছে মাদকের তিন মামলার চার্জশিটভুক্ত আসামি সুজনের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও বিমানবন্দরের ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, সেই সরকার ৫ বছর ঠিকবে কি ভাবে সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম ফুটপাত যেখানে দখল হবে, সেখানে উচ্ছেদ অভিযান চলবে সরকারকে ‘ভুল পথে না হাঁটার’ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি-পুনর্বহাল বাতিল, আওয়ামী লীগের নৈরাজ্য দমনে আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে আজিজুল হক থানচি রেঞ্জে বনদস্যুদের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে তেলের দাম বাড়ানোয় ক্ষোভ, বোয়ালখালীতে ইসলামী ফ্রন্টের মানববন্ধন

“স্ট্রিট ফুডের (ভাসমান খাবারের দোকান) স্বাস্থ্যঝুঁকি এবং এর জন্য আইনি তদারকি নিশ্চিতকরণ” বিষয়ক সেমিনার

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

 

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে স্ট্রিটফুডের স্বাস্থ্যঝুঁকি এবং এর জন্য আইনি দধারকি নিশ্চিত করন বিষয়ক সেমিনার ১৫ আগষ্ট শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ সেখ ফজলে রাব্বি।

অনুষ্ঠানে সাম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ ইফতেখার মনির, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মাহমুদা আকতার, সার্ক কেন্দ্রিয় কমিটির পরিচালক ইকবাল হোসেন।

এক্স শাহিন এসোসিয়েশন (চেসা) সভাপতি এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সংগঠনের সহ সভাপতি লায়ন আব্দুল মান্নান এমজেএফ। মূল প্রবন্ধ পাঠ করেন ডাঃ তাসমিমা মমতাজ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইজ্ঞিনিয়ার ফারুক হোসাইন, খালেদা আক্তার চৌধুরী, ওসমান গণি মজুমদার, মাহবুবুর রহমান সাগর।

অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন স্বপন কুমার নাথ, মোহাম্মদ সেলিম, সালমা বেগম, সেলিম নূর, ওসমান আবেদি, বিভূতি শীল, স্বপন মাহমুদ, রোজি চৌধুরী, শাহরিয়ার মুনির জিসান, আনিসুর রহমান ফাহিম, মোহাম্মদ মাসুক মিয়া।

বক্তারা বলেন, বাংলাদেশের জনবহুল শহরগুলোতে রাস্তার ধারের খাবার বা স্ট্রিট ফুড অত্যন্ত জনপ্রিয় হলেও এর মান ও পরিবেশ নিয়ে বড় ধরনের সংকট রয়েছে। ফুটপাত বা জনবহুল স্থানে তৈরি হওয়া এসব খাবারে অধিকাংশ সময়ই অনিরাপদ পানি ও নোংরা পরিবেশ ব্যবহার করা হয়। ফলে জন্ডিস, টাইফয়েড, আমাশয় এবং লিভার সিরোসিসের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে

বিক্রেতাদের স্বাস্থ্যবিধি বিষয়ক সরকারি প্রশিক্ষণ, নির্দিষ্ট পরিচ্ছন্ন ‘ফুড জোন’ তৈরি এবং সঠিক নিয়মে বর্জ্য ব্যবস্থাপনা। ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা বন্ধ না করে, বরং জনস্বাস্থ্যের সুরক্ষায় তাদের নিয়মের মধ্যে আনা এখন সময়ের দাবি। জনস্বার্থে এই বিষয়ে ব্যাপক প্রচার এবং প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews