শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে চন্দনাইশে বিভিন্ন ইসলামী সংগঠনের উদ্যোগে গতকাল ১৫ আগস্ট সকালে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়কগুলি পদক্ষিণ করে। প্রতিবছরের ন্যায় এবারের র‌্যালিতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ, আলেম-ওলামা, গাউসিয়া কমিটির সর্বস্তরের নেতা কর্মী, সুন্নি জনতা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। চন্দনাইশ জশনে জুলুস কমিটির উদ্যোগে র‌্যালির নেতৃত্ব দিয়েছেন হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুফতি আহমদ হোসাইন আল-কাদেরী। র‌্যালিতে আরো অংশ নেন মাওলানা আবুল কাসেম নুরী, মাওলানা আবুল কাসেম আনসারী, মাওলানা মো. সাদেক, ব্যাংকার আমিনুল ইসলাম, মেয়র প্রার্থী হেলাল উদ্দিন, আবদুর রহমান জাহাঙ্গীর, ফেরদৌস ওয়াহেদ, মাসুদ পারভেজ প্রমূখ। এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইসলামী ফ্রন্ট, বিভিন্ন ওয়ার্ডে গাউছিয়া কমিটিসহ ইসলামী সংগঠনের উদ্যোগে স্বাগত র‌্যালির আয়োজন করা হয়।


অপরদিকে জশনে জুলুসে ঈদে-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে চন্দনাইশ সদরস্থ আমিনুল্লাহ্ শাহ্ (রাহঃ) এতিমখানা ও হেফজখানা থেকে হাফেজে কুরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তরবন্দী অনুষ্ঠান এতিমখানার প্রতিষ্ঠাতা, বিজিএমই নেতা আবদুল মাবুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন, হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আহমদ হোসেন আল-কাদেরী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, মাওলানা মাইনুদ্দিন আল-কাদেরী, মাওলানা আবুল কাসেম নুরী, মাওলানা আবুল কাসেম আনসারী, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা মো. সাদেক, মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা ছৈয়দুল হক, ব্যাংকার আবদুর রহমান জাহাঙ্গীর, আমিনুল ইসলাম, ফেরদৌস ওয়াহেদ, রমিজ আহম্মদ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews