শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

চন্দনাইশে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপি

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দনাইশে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়েছে। ১৬ আগস্ট (রবিবার) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিয়াদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা রশ্মি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য মোজাম্মেল হক বেলাল, দক্ষিণ জেলা যুবদল সহ-সভাপতি সিরাজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য মৎস্যচাষী, পোনাচাষী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে মৎস্যচাষী, মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews