শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

চন্দনাইশের প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব নুরুন্নবী সওদাগরের ইন্তেকাল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ পৌরসভার ৪ নং ওয়ার্ড হারলা কেরানী বাড়ির বিশিষ্ট সমাজসেবক সর্বজনের প্রিয় ব্যক্তি গাউসিয়া কমিটি হারলা ওয়ার্ড শাখার উপদেষ্টা আওলাদে রাসুল গাউছে জামান হাফেজ ক্বারী আল্লামা তৈয়্যব শাহ্ (রাহ:) কেবলা’র একনিষ্ঠ মুরিদান আলহাজ্ব নুরুন্নবী সওদাগর গতকাল (রবিবার) ভোর পাঁচটার সময় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে, তাঁহার বয়স হয়েছিল (৯০) বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
১৭ আগস্ট (সোমবার ) বাদে যোহর নাজির আালী কেরানী বাড়ি জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ:-প্রবীণ সাংবাদিক নুরুল আলম মাষ্টার চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, এম. সিরাজুল ইসলাম চৌধুরী,গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব আবুল মনসুর, সাধারণ সম্পাদক এম মাহবুবুল এম কম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, চন্দনাইশ পৌরসভার সভাপতি মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক শফিউর রহমানসহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।
বিশেষ দ্রষ্টব্য:-ঢাকা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ দীর্ঘদিন কারাবন্দি থেকে প্যারোলে সাড়ে ১১ ঘণ্টার জন্য মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. শাহাদাৎ নবী খোকা।
জানাজা নামাজের ইমামতি করেন পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা ক্বারী ফেরদৌসুল আলম খান আল-কাদেরী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews