শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

চন্দনাইশে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং দীর্ঘদিনের শিক্ষকতার ইতি টানা একজন শিক্ষকের বিদায়-এই তিন আয়োজনকে ঘিরে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
১৭ আগস্ট (সোমবার) বেলা ১২টায় বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাহেদ সাকি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) মিঠু চৌধুরী, সংবর্ধিত শিক্ষক রফিক আহম্মেদ এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আকম মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবদল সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, বিএনপি নেতা সেলিম উদ্দিন, চন্দনাইশ পৌরসভা যুবদল আহবায়ক আজম খান, নেছার উদ্দিন, আইনুল হুদা, নুরুল কবির, আকবর হোসেন ও রুহুল কুদ্দুস দুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা পর্বে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার কথাও তুলে ধরা হয়।
পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ পর্বে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এরপর অনুষ্ঠিত হয় অভিভাবক মতবিনিময় সভা। শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের শেষভাগে আবেগঘন পরিবেশে সিনিয়র শিক্ষক রফিক আহম্মেদের অবসরোত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ কর্মজীবনে তাঁর শিক্ষা ও বিদ্যালয়ের প্রতি অবদানের কথা স্মরণ করে বক্তারা তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সম্মাননা প্রদান এবং শুভকামনার মধ্য দিয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানানো হয়।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এক মিলনমেলায় পরিণত হয় দেখার মতো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews