সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত জয় বাংলা’ পোস্ট নিয়ে বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর নির্দেশ বোয়ালখালীতে ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ বোয়ালখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

জয় বাংলা’ পোস্ট নিয়ে বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর নির্দেশ

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইলে ‘জয় বাংলা’ লেখা ছবি দিয়ে পোস্ট করা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড যাতে সংগঠিত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের স্বাধীনতা সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সভায় বোয়ালখালীর সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে চলমান বিরোধের বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে চালক, যাত্রী ও শ্রমিক নেতাদের সঙ্গে দ্রুত বৈঠক করে ভাড়া নির্ধারণে সমঝোতার উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন এমপি।
এ ছাড়া বিদ্যুতের লোডশেডিংয়ে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তির বিষয়টি তুলে ধরে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমকে নির্দেশ দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. কামরুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম স ম মিজানুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, সদস্য শওকত আলম শওকত, বিএনপি নেতা ইছহাক চৌধুরী ও হামিদুল হক মান্নান এবং বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, সাংবাদিক সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বিদ্যুৎ, যাত্রীদের গাড়িভাড়া, বিভিন্ন সড়কে যানজট নিরসন, ইভটিজিং, কিশোর গ্যাং এবং ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচার রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews