শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে জালে আটকা ৪ ফুটের পদ্ম গোখরো উদ্ধার চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী ফ্রন্ট পটিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু তরুণকে পিটিয়ে হত্যার ফটোকার্ডটি বিভ্রান্তিকর ও পুরোনো ঘটনার বিকৃত উপস্থাপন বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই স্ক্র্যাপ লোহা চুরি ও অবৈধ ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অবস্থান বোয়ালখালীতে রান্নাঘর থেকে ৭ ফুটের শঙ্খিনী উদ্ধার লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত লায়ন মইনুদ্দিন হিমেল চৌধুরী সভাপতি, লায়ন রাজীব নাথ সাধারন সম্পাদক নির্বাচিত চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত জয় বাংলা’ পোস্ট নিয়ে বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর নির্দেশ

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী ফ্রন্ট

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে সর্বস্ব হারানো একটি পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হারলা নয়াহাট এলাকায় মরহুম সামসুল আলমের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।

পরিবারটির হাতে ঢেউটিন, হাঁড়ি-পাতিল, বিছানাপত্র, বেড ও বালিশসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী।

এ সময় আলমগীর ইসলাম বঈদী বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই সর্বস্ব হারানো এই পরিবারের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছি। আগুনে পুড়ে সর্বস্ব হারানো মানুষ কিংবা যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আনোয়ার ইসলাম কোম্পানি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভার সভাপতি কাজী মাওলানা আবু তালেব, সাধারণ সম্পাদক মাজার হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাফর আহমদ কোম্পানি, আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, যুবসেনা চন্দনাইশ পৌরসভার সভাপতি কাজী এহসানুল হক, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান রাসেল, অর্থ সম্পাদক মুফিজুর রহমান, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌরসভা সভাপতি মুহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক আবদুল কাদের জুয়েলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর শনিবার রাতে চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হারলা নয়াহাট এলাকায় মরহুম সামসুল আলমের বসতঘরে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভয়াবহ আগুনে বসতঘর ও মালামাল পুড়ে গিয়ে পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews