
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন পাঠানি ব্রিজ এলাকার ‘আলোকিত কনভেনশন হল’- এ মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা মেলা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আংশিক আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মেলা কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ রকি ও এম নাজিম উদ্দিন বখতিয়ারের পরিচালনায় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাকিব, কামাল উদ্দিন, সাফায়েত, শাহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের চমৎকার উদ্যোগের প্রশংসা করেন।
এসময় বক্তারা বলেন, এ ধরনের মেলা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।