শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগ পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হাটহাজারীতে পুলিশের সফল অভিযানে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজ উদ্ধার; গ্রেপ্তার ১ খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে শুরু করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ওভাল অফিসের উচ্চপর্যায়ের বৈঠক ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের চন্দনাইশে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করেন এমপি জসিম উদ্দিন আহমেদ চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে জালে আটকা ৪ ফুটের পদ্ম গোখরো উদ্ধার চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী ফ্রন্ট পটিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু তরুণকে পিটিয়ে হত্যার ফটোকার্ডটি বিভ্রান্তিকর ও পুরোনো ঘটনার বিকৃত উপস্থাপন

হাটহাজারীতে পুলিশের সফল অভিযানে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজ উদ্ধার; গ্রেপ্তার ১

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ।

চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশের সফল বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি, একটি ওয়ান শুটারগান (এলজি) এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজসহ মোঃ নাছির উদ্দীন (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে হাটহাজারী মডেল থানার বিশেষ অভিযান চলাকালে ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ এবং হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে আভিযানিক দল নাছির উদ্দীনের বসতবাড়িতে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার বসতঘরে আইনানুগ তল্লাশি পরিচালনা করা হয়।

তল্লাশির একপর্যায়ে গ্রেপ্তারকৃত নাছির উদ্দীনের দেখানো ও শনাক্তমতে তার শয়নকক্ষে থাকা স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন ও চার রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। একই কক্ষে থাকা স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান (এলজি) এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ।

উদ্ধারকৃত কার্তুজগুলোর গায়ে SHAKTIMAN EXPRESS MADE IN INDIA লেখা রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাছির উদ্দীন জানায়, তার বন্ধু মোঃ তৈয়ব (৪৫), যার ঠিকানা রাউজান, চট্টগ্রাম, প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার হেফাজতে রেখে যায়। দেশে ফিরে তৈয়ব তার কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে যাওয়ার কথা ছিল।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পলাতক আসামি মোঃ তৈয়বকে গ্রেপ্তার এবং উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত মোঃ নাছির উদ্দীন ও পলাতক মোঃ তৈয়বের বিরুদ্ধে The Arms Act, 1878-এর 19A/19(f) ধারায় হাটহাজারী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews