রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কালুরঘাট ব্রিজের প্রথম পাইলিং মার্চ-এপ্রিলে: এরশাদ উল্লাহ লোহাগাড়া প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির, সাধারণ সম্পাদক এরশাদ আলম মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগ পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হাটহাজারীতে পুলিশের সফল অভিযানে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজ উদ্ধার; গ্রেপ্তার ১ খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে শুরু করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ওভাল অফিসের উচ্চপর্যায়ের বৈঠক ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের চন্দনাইশে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করেন এমপি জসিম উদ্দিন আহমেদ চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

কালুরঘাট ব্রিজের প্রথম পাইলিং মার্চ-এপ্রিলে: এরশাদ উল্লাহ

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
আগামী মার্চ-এপ্রিলের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এসে কালুরঘাট ব্রিজের প্রথম পাইলিংয়ের কাজ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা ইউনিয়নের গুচ্ছগ্রামে কালুরঘাট-ভান্ডারজুরি-সরফভাটা সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ উল্লাহ বলেন, “কালুরঘাট ব্রিজের ব্যাপারে ইতোমধ্যে কাজ করে যাচ্ছি। চুপ করে বসে নেই। আগামী মার্চ-এপ্রিলের দিকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এসে প্রথম পাইলিংয়ের কাজ উদ্বোধন করবেন।”

তিনি বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মাধ্যমে বোয়ালখালী উপজেলাকে স্যাটেলাইট সিটি করার চিন্তাভাবনা করা হয়েছে। এ জন্য মাস্টারপ্ল্যানও করা হয়েছে। কোথায় কী কাজ হবে এবং কীভাবে উন্নয়ন হবে, তা মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এরশাদ উল্লাহ বলেন, “রাস্তাঘাটের উন্নয়ন হলে এলাকারও উন্নয়ন হয়। বোয়ালখালীতে উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও মানুষের যাতায়াতে নতুন সড়কটি সুবিধা তৈরি করবে। এ কারণে সরকার সড়ক উন্নয়নে কাজ করছে।”

অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, এস এম মেহেদী হাসান সুজন, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews