
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীর টিকে গ্রিডের বিকল ট্রান্সফরমার দ্রুত মেরামত করে সচল করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (২৭ সেপ্টেম্বর) ট্রান্সফরমার সচলের বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। সাক্ষাতে বোয়ালখালীর বিদ্যুৎ পরিস্থিতি এবং টিকে গ্রিডের ট্রান্সফরমার বিকলের বিষয়টি প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ। পরে প্রতিমন্ত্রী জাতীয় গ্রিডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানকে ফোন করে ট্রান্সফরমারটি দ্রুত মেরামতের নির্দেশ দেন। এ সময় দ্রুত কাজ শেষ করে বোয়ালখালীবাসীর বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য এরশাদ উল্লাহর ব্যক্তিগত সহকারী মো. আরিফ মুন্না।