সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন শর্ট সার্কিটের আগুনে বোয়ালখালীতে ১৩ বসতঘর পুড়ে ছাই শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান সালাউদ্দীন আলীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগবঞ্চিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। টিকে গ্রিডের ট্রান্সফরমার দ্রুত মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রীর আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বোয়ালখালীতে অভিবাসী পরিবারকে নিয়ে কোলাবরেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত কালুরঘাট ব্রিজের প্রথম পাইলিং মার্চ-এপ্রিলে: এরশাদ উল্লাহ লোহাগাড়া প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির, সাধারণ সম্পাদক এরশাদ আলম

বোয়ালখালী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা মিলনায়তন স্বাধীনতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ আবদুর রহমানের সঞ্চালনায় সভা শুরু হয়। শুরুতে মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তব্য শেষে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রহিমকে সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মাহাবুব আলমকে সদস্য সচিব, অধ্যক্ষ মুহাম্মদ উল্লাহ ছিদ্দিকীকে সিনিয়র সহসভাপতি, অধ্যক্ষ সরওয়ার কামাল আলকাদেরীকে সহসভাপতি, মাওলানা শামছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং সুপার মাওলানা মুহাম্মদ আবদুর রহমানকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
আগামী তিন বছরের জন্য সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
পরিশেষে মুনাজাত পরিচালনা করেন সদ্য গঠিত কমিটির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ উল্লাহ ছিদ্দিকী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews