সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ট সার্কিটের আগুনে বোয়ালখালীতে ১৩ বসতঘর পুড়ে ছাই শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান সালাউদ্দীন আলীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগবঞ্চিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। টিকে গ্রিডের ট্রান্সফরমার দ্রুত মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রীর আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বোয়ালখালীতে অভিবাসী পরিবারকে নিয়ে কোলাবরেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত কালুরঘাট ব্রিজের প্রথম পাইলিং মার্চ-এপ্রিলে: এরশাদ উল্লাহ লোহাগাড়া প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির, সাধারণ সম্পাদক এরশাদ আলম মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

শর্ট সার্কিটের আগুনে বোয়ালখালীতে ১৩ বসতঘর পুড়ে ছাই

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি ভাড়াবাসার ১৩টি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে।
রোববার(২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুরঘাট শেখ বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, রাতে জামাল সওদাগরের ভাড়াবাসায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভাড়াবাসার মালিক জামাল সওদাগর বলেন, আগুনে তাঁর ভাড়াবাসার ১৩টি বসতঘর, একটি মুদির দোকান ও একটি বেকারি পুড়ে গেছে। আগুনের তীব্রতায় ভাড়াটিয়ারা ঘর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি।
তাঁর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের মধ্যে রয়েছেন চকরিয়ার গার্মেন্টসকর্মী নাছিমা, গাড়িচালক শাকিল, ভোলার গাড়িচালক নেজাম, গার্মেন্টসকর্মী রাজিব, পটিয়ার রাজমিস্ত্রি হেলাল, হাজারীরচরের জান্নাত ও উখিয়ার গাড়িচালক মুন্না।
গার্মেন্টসকর্মী নাছিমা বেগম বলেন, “গার্মেন্টস থেকে পাওয়া বেতনের ১০ হাজার টাকা ঘরে রেখেছিলাম। আগুনে টাকাগুলো পুড়ে গেছে। ভয়াবহ আগুনে সেই টাকা উদ্ধার করার সুযোগও পাইনি।”
প্রত্যক্ষদর্শী সোহেল বলেন, ক্ষতিগ্রস্তদের অনেকে চাকরিতে থাকায় আগুন লাগার সময় ঘরে ছিলেন না। ফলে বসতঘর থেকে কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ওই ভাড়াবাসায় পাঁচটি পরিবার বসবাস করত। বাকিরা ব্যাচেলর হিসেবে থাকতেন।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অলক চাকমা বলেন, “পূর্ব কালুরঘাট এলাকায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews