মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ করাতকলে যৌথ অভিযান, বিজিসি ট্রাস্ট মেডিকেল এর সাথে সরকারি জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ। বোয়ালখালী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন শর্ট সার্কিটের আগুনে বোয়ালখালীতে ১৩ বসতঘর পুড়ে ছাই শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান সালাউদ্দীন আলীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগবঞ্চিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। টিকে গ্রিডের ট্রান্সফরমার দ্রুত মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রীর আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বোয়ালখালীতে অভিবাসী পরিবারকে নিয়ে কোলাবরেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত কালুরঘাট ব্রিজের প্রথম পাইলিং মার্চ-এপ্রিলে: এরশাদ উল্লাহ

অবৈধ করাতকলে যৌথ অভিযান, বিজিসি ট্রাস্ট মেডিকেল এর সাথে সরকারি জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি ;

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি অবৈধ করাতকলে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এ সময় অবৈধভাবে দখলকৃত দোকানপাটও উচ্ছেদ করা হয়।
ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, সনদ ও বিভিন্ন রেজিস্টার যাচাই করা হয়।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কাঞ্চনাবাদ ইউনিয়নের রওশনহাট বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।

অভিযানে করাতকলটি স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে ৩টি করাত, ১টি চাকা, ১টি চুঙ্গি, ১টি নাক, ২টি বেল্ট ও ২টি ট্রলির চুঙ্গি জব্দ করা হয়।

অভিযানে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, বরগুনি বিটের বিট কর্মকর্তা মো. রহমত আলী, এফজি মো. ইখতিয়ার উদ্দিন, মো. মনির হোসেন, মো. আলমগীর, মো. শহিদ উদ্দিন ছোটন, পিএম মো. মহি উদ্দীন ও মো. শাহাব উদ্দীনসহ চন্দনাইশ থানা পুলিশ, পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

অবৈধভাবে করাতকল পরিচালনার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বন বিভাগ কর্তৃক নিয়মিত মামলা দায়ের করা হবে।

জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews