মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু অবৈধ করাতকলে যৌথ অভিযান, বিজিসি ট্রাস্ট মেডিকেল এর সাথে সরকারি জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ। বোয়ালখালী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন শর্ট সার্কিটের আগুনে বোয়ালখালীতে ১৩ বসতঘর পুড়ে ছাই শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান সালাউদ্দীন আলীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগবঞ্চিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। টিকে গ্রিডের ট্রান্সফরমার দ্রুত মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রীর আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. ওসমান (৪০) নামে বোয়ালখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে আবুধাবির একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসমান চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম চরণদ্বীপ শরীফ পাড়ার ইয়াকুব আলী সওদাগরের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক।
ওসমানের ভাতিজা আবু তাহের জানান, দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন ওসমান। তিনি দুবাইয়ে বসবাস করতেন এবং একটি কোম্পানিতে কাজ করতেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবু তাহের জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ওসমানের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews