শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশ চ্যাম্পিয়নসের অভিষেক ম্যাচটি স্থগিত করা হয়েছে মাদকের তিন মামলার চার্জশিটভুক্ত আসামি সুজনের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও বিমানবন্দরের ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, সেই সরকার ৫ বছর ঠিকবে কি ভাবে সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম ফুটপাত যেখানে দখল হবে, সেখানে উচ্ছেদ অভিযান চলবে সরকারকে ‘ভুল পথে না হাঁটার’ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি-পুনর্বহাল বাতিল, আওয়ামী লীগের নৈরাজ্য দমনে আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে আজিজুল হক থানচি রেঞ্জে বনদস্যুদের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে তেলের দাম বাড়ানোয় ক্ষোভ, বোয়ালখালীতে ইসলামী ফ্রন্টের মানববন্ধন

বিমানবন্দরের ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, সেই সরকার ৫ বছর ঠিকবে কি ভাবে

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

যে সরকার একটি বিমানবন্দরের ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, সেই সরকার ৫ বছর ঠিকঠাক রাষ্ট্র কীভাবে চালাবে- সেই প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শনিবার বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন প্রশ্ন তোলেন। সাদিক কায়েমের স্ট্যাটাসটি ইত্তেফাক ডিজিটালের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

সাদিক কায়েম লিখেছেন, ‘একটি দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর রাষ্ট্রের সক্ষমতা ও ব্যবস্থাপনার প্রতিচ্ছবি। অথচ ২০২৬ সালের স্কাইট্রাক্স র‍্যাংকিংয়ে সাউথ এশিয়া অঞ্চলের সেরা ১০ বিমানবন্দরের তালিকায়ও নেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর; বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকাতেও জায়গা হয়নি।’

এই বিমানবন্দরে প্রতিনিয়ত যাত্রী হয়রানি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান- উল্লেখ করে সাদিক কায়েম বলেন, ‘ তিনি কথা বলেছিলেন সেই প্রবাসীদের পক্ষে, যারা বাংলাদেশের অর্থনীতির অক্সিজেন, যাদের পাঠানো রেমিট্যান্সে সরকার দেশ চালায়। প্রশ্ন তুলেছিলেন বিমানবন্দরের অব্যবস্থাপনা ও প্রবাসীদের ভোগান্তি নিয়ে। কিন্তু প্রতিবাদের জবাবে আমরা কি দেখলাম? যাদের ব্যর্থতার কারণে প্রবাসীদের ল্যাগেজ চুরি হয়, মালামাল ঠিকভাবে পাওয়া যায় না তাদের কিছু হলো না। অথচ যিনি ভোগান্তির শিকার হলেন, প্রতিবাদ করলেন, তাকে অ্যারেস্ট করা হলো মামলার ঘণ্টাখানেকের মধ্যে।’

ডাকসু ভিপি ফেসবুকে লিখেছেন, ‘যে সরকার রাড্ডায় হাসপাতাল ভাঙচুরকারীদের এক সপ্তাহেও গ্রেপ্তার করতে পারল না, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলাকারীদের ধরতে পারল না, সেই ধ্বজভঙ্গ সরকার নাগরিক অধিকারের পক্ষে সোচ্চার হওয়ায় মেজর (অব.) আখতারুজ্জামানকে মামলার ঘণ্টাখানেকের মধ্যে গ্রেপ্তার করে ফেলল! একজন সিনিয়র সিটিজেন ও মুক্তিযোদ্ধাকে হ্যান্ডকাফ ও মাথায় হেলমেট পরিয়ে আদালতে আনা হলো, রিমান্ড দেওয়া হলো। শেইম!’

এই ছাত্রনেতা দাবি করেছেন, ‘বিএনপি সরকার শুরু থেকেই খুল্লামখুল্লা প্রবাসীবিদ্বেষী আচরণ করছে। তারা নির্বাচনের আগে থেকে বারবার প্রবাসীদের ভোটাধিকারের বিরোধিতা করেছে, তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, আর এখন তাদের ভোগান্তি নিয়ে কথা বলায় একজন সিনিয়র সিটিজেনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিচ্ছে।’

স্ট্যাটাসের শেষ পর্যায়ে সাদিক কায়েম প্রশ্ন তুলেছেন, যে সরকার একটি বিমানবন্দরের ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, সেই সরকার ৫ বছর ঠিকঠাক কীভাবে রাষ্ট্র চালাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews