
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান।
শনিবার(৩ অক্টোবর) সকালে চরনদ্বীপ ইউনিয়নের সৈয়দনগর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ ও বস্ত্র সহায়তা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র সদস্য জনাব শওকত আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শাহীনুর শাহীন হিরু,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, বিএনপি নেতা মজিবত উল্ল্যাহ মজু,মোহাম্মদ কামাল উদ্দীন, মোহাম্মদ রহমত উল্ল্যাহ, আবু বক্কর সহ বিএনপি যুবদল ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর মাইজপাড়া এলাকার দুদু মিয়া সওদাগরের বাড়িতে আগুন লাগে।
এতে শাহ আলম, আব্দুর রহিম, করিম, বাদশা মিয়া ও নুরুল আলমের বসতঘরসহ পাঁচটি ঘর পুড়ে যায়।