রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা, প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা চন্দনাইশে ১০ দিনব্যাপী শরৎ মেলা উদ্বোধন প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশ চ্যাম্পিয়নসের অভিষেক ম্যাচটি স্থগিত করা হয়েছে মাদকের তিন মামলার চার্জশিটভুক্ত আসামি সুজনের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও বিমানবন্দরের ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, সেই সরকার ৫ বছর ঠিকবে কি ভাবে সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম ফুটপাত যেখানে দখল হবে, সেখানে উচ্ছেদ অভিযান চলবে সরকারকে ‘ভুল পথে না হাঁটার’ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি-পুনর্বহাল বাতিল, আওয়ামী লীগের নৈরাজ্য দমনে আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে ১০ দিনব্যাপী শরৎ মেলা উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশে দেশীয় পণ্য, হস্তশিল্প, নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য, খাবার ও স্থানীয় সংস্কৃতির প্রচার-প্রসারে ১০ দিনব্যাপী শরৎ মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) উপজেলার মুরাদাবাদ এলাকায় মোজাফফরাবাদ কলেজ সংলগ্ন কালাম কনভেনশন হলে এ মেলার উদ্বোধন করা হয়। ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।
মেলায় মোট ৪৫টি স্টল রয়েছে। এসব স্টলে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য, দেশীয় হস্তশিল্প, নারী উদ্যোক্তাদের পণ্য, পোশাক, খাবারসহ নানা ধরনের সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দা নাবিলা আহমেদ বলেন, স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। মেলার মাধ্যমে নারী উদ্যোক্তারাও তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
আয়োজক কমিটির সদস্য আবিদ, তৌহিদ, আকবর, কাজী মিজবাহ ও বাবু জানান, দর্শনার্থীদের জন্য মেলায় বিভিন্ন ধরনের খাবার, দেশীয় পণ্য ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ থাকছে।
আয়োজকরা জানান, মেলায় আগত দর্শনার্থীরা পছন্দের দেশীয় পণ্য ও হস্তশিল্প কেনার পাশাপাশি বিভিন্ন খাবারের স্বাদ নিতে পারবেন। মেলা চলাকালে দর্শনার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews