
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর দ্রুত রোগমুক্তি ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) আসরের নামাজের পর উপজেলা জামে মসজিদে বোয়ালখালী উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরন্নবী চৌধুরী, বিএনপি নেতা নুরুল করিম নুরু ও হাজী আবু আকতারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে হাজী আবুল কালাম আবুর দ্রুত রোগমুক্তি ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের বিশেষ দোয়া ও মোনাজাত করেন।