সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা, প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা চন্দনাইশে ১০ দিনব্যাপী শরৎ মেলা উদ্বোধন প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশ চ্যাম্পিয়নসের অভিষেক ম্যাচটি স্থগিত করা হয়েছে মাদকের তিন মামলার চার্জশিটভুক্ত আসামি সুজনের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও বিমানবন্দরের ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, সেই সরকার ৫ বছর ঠিকবে কি ভাবে সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম ফুটপাত যেখানে দখল হবে, সেখানে উচ্ছেদ অভিযান চলবে সরকারকে ‘ভুল পথে না হাঁটার’ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার

বোয়ালখালীতে স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে কলেজে অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কামাল হাসান রকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার শিক্ষাও দেন। বিশ্ব শিক্ষক দিবসে তিনি সকল শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক তাহিরা রহমান, প্রবীর বিশ্বাস, সহকারী অধ্যাপক শেখর বড়ুয়া, মাকসুদা ইয়াসমিন, প্রভাষক শরিফুল ইসলাম, সাবরিনা ইয়াসমিন, লাবিবুর রহমান, মোহাম্মদ ফরিদ আহমেদ, রানা দাশসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠানে শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews