মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী বান্দরবানের থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে পড়ে নিহত ২, আহত ৫ বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বোয়ালখালীতে স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা, প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা চন্দনাইশে ১০ দিনব্যাপী শরৎ মেলা উদ্বোধন প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশ চ্যাম্পিয়নসের অভিষেক ম্যাচটি স্থগিত করা হয়েছে মাদকের তিন মামলার চার্জশিটভুক্ত আসামি সুজনের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও

বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

শহিদুল ইসলাম
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের সার্বিক সহযোগীতায় বান্দরবান রাজার মাঠে দুদিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও ফ্রী ঔষধ বিতরণ ক্যাম্প শুরু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বান্দরবান রাজার মাঠে সকাল ৯টা থেকে এ চিকিৎসা ক্যাম্প শুরু হয়। চলবে মঙ্গলবার (৬ অক্টোবর) পর্যন্ত।
সংশ্লিষ্টরা জানান চিকিৎসা ক্যাম্পে চক্ষু, চর্ম, নাক-কান-গলা, মেডিসিন, শিশু, গাইনি ও সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। একই সঙ্গে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হচ্ছে।

চিকিৎসা সেবা নিতে আশারা জানান সেনাবাহিনীর এই উদ্যো সত্যি প্রশংসনীয়,সমাজে নিম্ন আয়ের মানুষের এতে অনেক উপকার হলো।কুহালং ইউনিয়নের ৭০ বছর বয়সী নুরুল ইসলাম প্রায় দেড় মাস আগে ডান পা ভেঙে যাওয়ার পর চিকিৎসা নিতে ক্যাম্পে আসেন। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি বিনামূল্যে প্রায় এক হাজার টাকা মূল্যের ওষুধ পেয়েছেন। এতে তিনি সন্তোষ প্রকাশ করে চিকিৎসক ও আয়োজকদের জন্য দোয়া করেন।

বান্দরবান পৌর এলাকার টাইগারপাড়ার বাসিন্দা জয় পুরী তঞ্চঙ্গ্যা (৮০) চোখের চিকিৎসা নিতে ক্যাম্পে এসেছেন। এর আগে চট্টগ্রামে গিয়ে তার একটি চোখের অস্ত্রোপচার করা হয়েছিল। এতে আগের তুলনায় তার দৃষ্টির উন্নতি হয়েছে। এবার অন্য চোখের চিকিৎসার জন্য তিনি ক্যাম্পে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবং প্রয়োজনীয় ওষুধ পান। বিনামূল্যে তার অন্য চোখেরও অস্ত্রোপচার করে দেওয়ার বিষয়ে তাকে জানানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন,চট্টগ্রাম সেনানিবাসের সহকারী পরিচালক (চিকিৎসা)কর্নেল ডাঃ মোঃ রিয়াজ উদ্দীন খান,বলেন।

সেনাবাহিনী সবসময় জনমানুষের জন্য কাজ করে।এরই ধারাবাহিকতায়, ২৪ পদাতিক ডিভিশনের জিপসি এর সার্বিক নির্দেশনায়, বান্দরবান রিজিয়ন কমান্ডারের পত্যক্ষ তত্বাবধানে,চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার, ৭ ফিল্ড এম্বুলেন্স,এবং বান্দরবান জেলা সিভিল সার্জন এর ডাক্তার রা, এখানে অংশগ্রহণ করেছেন।আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনসাধারণের মাঝে চিকিৎসা সেবাটা পৌছে দেয়া,ইনশাআল্লাহ এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দার বলেন,সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় কয়েকটি বিশেষজ্ঞ মেডিকেল টিমের সমন্বয়ে দুদিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিশেষ করে বান্দরবানের প্রত্যন্ত ও দুর্গম এলাকার রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্যাম্পের মাধ্যমে দুর্গম এলাকার অনেক রোগী উপকৃত হবেন বলে জানান তিনি।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার স্থানীয় বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ।প্রথম দিনেই ফ্রী চিকিৎসা সেবা নিতে আশা রুগীর সংখ্যা প্রায় ২ হাজার এর কাছাকাছি হয়েছে,এতে কিছুটা বিলম্ব হলেও সেবা প্রত্যাশীরা সেনাবাহিনীর মানবিক এই কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews