মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীর সাবেক মেয়র হাজী আবুল কালাম আবু মারা গেছেন বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী বান্দরবানের থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে পড়ে নিহত ২, আহত ৫ বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বোয়ালখালীতে স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা, প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা চন্দনাইশে ১০ দিনব্যাপী শরৎ মেলা উদ্বোধন প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশ চ্যাম্পিয়নসের অভিষেক ম্যাচটি স্থগিত করা হয়েছে

বোয়ালখালীর সাবেক মেয়র হাজী আবুল কালাম আবু মারা গেছেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজী আবুল কালাম আবু (৬১) মারা গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই জাহাঙ্গীর আলম।
পরিবারের সদস্যরা জানান, হাজী আবুল কালাম আবু প্রায় পাঁচ মাস ধরে অসুস্থ ছিলেন। অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য তাঁকে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে নেওয়া হয়। পরে দেশে ফিরিয়ে এনে তাঁর চিকিৎসা চলছিল। মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাজী আবুল কালাম আবু বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোরবান আলী সওদাগরের বাড়ির কোরবান আলী সওদাগরের মেজ ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।
আবুল কালাম আবু ১৩ বছর পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বোয়ালখালী পৌরসভা গঠনের পর ২০১৪ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন। এরপর প্রায় সাত বছর তিনি মেয়রের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনেও তিনি বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর পৌরসভা বিএনপির সভাপতি, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews