
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
পৌরসভার পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া ২ নং ওয়ার্ড গাছবাড়িয়া অটোরিকশা চালক সমবায় সমিতি লিমিটেড’র অর্থ সম্পাদক মোহাম্মদ লোকমান চৌধুরী মানিক ও উপজেলা ক্রীড়া চক্র’র ক্রীড়া সম্পাদক মোহাম্মদ এনামুল হক চৌধুরীর পিতা সমাজসেবক মোহাম্মদ আবু তাহের চৌধুরী। গতকাল বিকেল ৪:৩০ মিনিটের সময় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে, তাঁহার বয়স হয়েছিল (৬৬) বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি- নাতনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। একই দিন ৬ অক্টোবর (মঙ্গলবার) পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া পশ্চিম জামে মসজিদ মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিশেষ দ্রষ্টব্য:- জানাজার ইমামতি করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী মাদ্দাজিল্লুহুল আলী।
শোক প্রকাশ:- চন্দনাইশ প্রেসক্লাব- ১৯৮৪’র সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাস ইমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।