বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে ওএসডি হওয়া সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ শেষ বিদায়ে মানুষের ঢল, চিরনিদ্রায় বোয়ালখালীর প্রথম মেয়র আবুল কালাম আবু মোহাম্মদ আবু তাহের চৌধুরী’র ইন্তেকাল শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালীর সাবেক মেয়র হাজী আবুল কালাম আবু মারা গেছেন বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী বান্দরবানের থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানে ওএসডি হওয়া সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম
বান্দরবান জেলা প্রতিনিধি

দুর্নীতির অভিযোগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া ডা. শাহীন হোসাইন চৌধুরীকে পুনরায় বান্দরবানের সিভিল সার্জন পদে পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বান্দরবান সচেতন সমাজ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বান্দরবান প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংহতি জানিয়ে সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. শাহীন হোসাইন চৌধুরীকে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ওএসডি করা হয়েছিল। পরবর্তীতে তাকে পুনরায় বান্দরবানের সিভিল সার্জন পদে ফিরিয়ে আনার সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে। তাদের দাবি, অভিযোগের বিষয়গুলো যথাযথভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে গুরুত্বপূর্ণ এ পদে পুনর্বহাল করা উচিত নয়।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই জেলার স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার আগে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। তারা পুনর্বহাল আদেশ পুনর্বিবেচনা করে যোগ্য ও গ্রহণযোগ্য কর্মকর্তাকে বান্দরবানের সিভিল সার্জন হিসেবে পদায়নের দাবি জানান।

মানববন্ধন থেকে ডা. শাহীন হোসাইন চৌধুরীর পুনর্বহাল আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বক্তারা।

প্রতিবাদ ও মানববন্ধনে বান্দরবান সচেতন সমাজের নেতৃবৃন্দের মধ্যে অংসিং থোয়াই মার্মা, উথোয়াইমি মার্মা, চিংনু মার্মা, দুলাল ও মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews