
প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আনন্দ ও বিনোদনের সুযোগ করে দিতে আজ ৮ অক্টোবর হাইদগাঁও আজিজিয়া কুরআনিয়া মাদ্রাসার উত্তীর্ণ হাফেজ শিক্ষার্থীদের নাহার রিসোর্ট পার্কে নিয়ে যাওয়া হয়। দিনব্যাপী এ আনন্দ ভ্রমণে শিক্ষার্থীরা বিভিন্ন রাইডে চড়ে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটায়।
শিক্ষার্থীদের জন্য এমন সুন্দর ও ব্যতিক্রমী আয়োজন করায় নাহার রিসোর্ট পার্কের চেয়ারম্যান জসিমউদ্দীন স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তারা বলেন, নাহার পার্কে শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ আনন্দ ভ্রমণ তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। চেয়ারম্যান মহোদয়ের সদয় বিবেচনায় শিগগিরই আবারও মাদ্রাসার শিক্ষার্থীদের নাহার পার্কে আনন্দ ভ্রমণের সুযোগ করে দেওয়া হলে তারা আরও আনন্দিত ও উৎসাহিত হবে, ইনশাআল্লাহ।
এ মহৎ উদ্যোগে সার্বিক সহযোগিতায় ছিল ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। সংগঠনটির চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন নাহার রিসোর্ট পার্ক কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, পটিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থীদের জন্য আনন্দ ভ্রমণের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ, প্রফুল্লতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।
এ সময় হাফেজ মাওলানা জামশেদ উল্লাহ নাহার রিসোর্ট পার্ক কর্তৃপক্ষ ও চেয়ারম্যান জসিমউদ্দীন স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের জন্য দোয়া কামনা করে বিদায় নেন।
আল্লাহ তাআলা নাহার পার্ক কর্তৃপক্ষের এ মহৎ উদ্যোগ কবুল করুন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন সুন্দর ও আনন্দময় সুযোগ অব্যাহত রাখার তাওফিক দান করুন। আমিন।