
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, আনোয়ারা সার্কেলের সহকারি পুলিশ সুপার মাহমুদুল হাসান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার।এছাড়াও পূজামণ্ডপ ও স্থানীয় নেতৃবৃন্দের পক্ষে আলোচনায় অংশ নেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উৎপল রক্ষিত, সাধারণ সম্পাদক অলক কুমার দে, সাবেক সাধারণ সম্পাদক সমীরণ দাশ তপন, সাবেক সদস্য সচিব কৃষ্ণ চক্রবর্তী, সহ-সভাপতি অ্যাডভোকেট অঞ্জন প্রসাদ ও বিকাশ চন্দ্র দে, ইঞ্জিনিয়ার ভব শংকর ধর, যুগ্ম সম্পাদক বাবু দাশ বাবলু, মাস্টার রূপক কান্তি ঘোষ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক অসীম চক্রবর্তী, দপ্তর সম্পাদক নারায়ণ চক্রবর্তী এবং অধ্যাপক তপন সুশীল প্রমুখ। প্রতিটি পূজামণ্ডপে আনসার ও পুলিশ বাহিনীর প্রয়োজনীয় সদস্য মোতায়েন নিশ্চিত করা হবে। ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ নজরদারি ও সার্বক্ষণিক পুলিশি টহলের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে মণ্ডপ গুলোতে সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপন এবং প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন করে পাহারা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। পূজার দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসাসেবা প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। আজান ও নামাজের সময় পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় মাইক এবং বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ে ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে সুশৃঙ্খলভাবে বিসর্জন সম্পন্ন করার জন্য বলা হয়েছে। সভায় উপস্থিত প্রতিনিধিরা জানান, চন্দনাইশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রশাসন ও স্থানীয় জনগণ সমন্বিতভাবে কাজ করবে।