
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ধনার পাড়া কাশেম মাস্টার বাড়ি এলাকা থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) বিকালে স্থানীয়রা মেছো বিড়ালটি দেখতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ দেন।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান এবং উপজেলা বন কর্মকর্তা মো. রহমত আলীর সমন্বয়ে ডুলাহাজারা সাফারি পার্ক, কক্সবাজারের একটি দল মেছো বিড়ালটিকে আজ ০৮-১০-২০২৬ তারিখে ট্রাংকুলাইজ করে অচেতন করে অক্ষত অবস্থায় উদ্ধার করে সাফারি পার্কে নিয়ে যায়।