
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | মুহাম্মদ আকতার উদ্দিন
চট্টগ্রামের পটিয়া উপজেলার জলুয়ার দিঘির পাড় এলাকায় নোহা গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় সিএনজিতে থাকা তিন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে ৯.৪০ এ দুর্ঘটনা ঘটে। নোহা গাড়িটি কক্সবাজারের দিকে যাচ্ছিল এবং সিএনজিচালিত অটোরিকশাটি পটিয়ার দিকে আসছিল। প্রত্যক্ষদর্শীদের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, নোহা গাড়িটি নিজ লেন থেকে বিপরীত পাশে চলে আসায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় আহত সিএনজির তিন যাত্রীকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় নাই