রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
মেধস আশ্রমে মহালয়া উদযাপন, পুণ্যার্থীদের পানীয়জল বিতরণ বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা সীতাকুণ্ড ও মীরসরাই যৌথ উদ্যোগে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ সাবেক ব্যাংকার আলহাজ্ব এনাম বকসু’র ইন্তেকাল দেবীর আগমনী বার্তায় মুখর মেধস আশ্রম চন্দনাইশে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২২তম আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত পটিয়ার জলুয়ার দিঘির পাড়ে নোহা-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধনী অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী

মেধস আশ্রমে মহালয়া উদযাপন, পুণ্যার্থীদের পানীয়জল বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা সন্ন্যাসী পাহাড়ের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক মেধস আশ্রমে মহালয়া উদযাপিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে আশ্রমে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে। দিনভর হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে মুখর ছিল আশ্রম প্রাঙ্গণ।
তীব্র গরমে আশ্রমে আসা পুণ্যার্থীদের মাঝে পানীয়জল বিতরণ করেছে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম এমদাদুল ইসলাম এমদাদের পক্ষে এ পানীয়জল বিতরণ করা হয়।
এ কার্যক্রমে সহযোগিতা করেন আমুচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দা সাজিয়া এমদাদ, মো. আবুল বশর এবং বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা।
মহালয়া উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি আশ্রমের স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews