
বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মান্নান ওরফে ডুবাই মান্নানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরণদ্বীপের ফকিরাখালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মতিন।
আব্দুল মান্নান পূর্ব চরণদ্বীপ এলাকার মো. জাকির হোসেনের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ২০০৩ সালে অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় আদালত আব্দুল মান্নানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ২০২২ সালে মামলাটির রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।