বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালী পাবলিক লাইব্রেরিতে প্রথম উপহার ৭০টি বই বোয়ালখালীতে দুর্গামণ্ডপে বিচারকের আসনে দেবী দুর্গা ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডুবাই মান্নান গ্রেপ্তার অ্যাম্বুলেন্স আছে, চালক নেই; বোয়ালখালীতে রোগীর ভোগান্তি চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত মেধস আশ্রমে মহালয়া উদযাপন, পুণ্যার্থীদের পানীয়জল বিতরণ বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা সীতাকুণ্ড ও মীরসরাই যৌথ উদ্যোগে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ

বোয়ালখালী পাবলিক লাইব্রেরিতে প্রথম উপহার ৭০টি বই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পাবলিক লাইব্রেরি ‘লাইসিয়াম’-এর জন্য প্রথমবারের মতো ৭০টি বই উপহার দিয়েছেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোজাহিদুল ইসলাম।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তিনি বইগুলো উপহার দেন। বইপাঠের সংস্কৃতি বিকাশ ও জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে দেখছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক জানান, উপজেলা পাবলিক লাইব্রেরি ‘লাইসিয়াম’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। অচিরেই এটি উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

তিনি বলেন, বোয়ালখালীতে জ্ঞানচর্চা, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সবার জন্য জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। লাইব্রেরিটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীসহ সব বয়সী মানুষ সেখানে বই পড়ার সুযোগ পাবেন।

ইউএনও আরও জানান, লাইব্রেরিকে কেন্দ্র করে বইপড়া উৎসব আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

‘লাইসিয়াম’ বোয়ালখালীর জ্ঞানচর্চা, মননশীলতা ও সৃজনশীলতার প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা ও শুভকামনা কামনা করেছে উপজেলা প্রশাসন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews