
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
“আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
চন্দনাইশ পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআইইউজিআইপি), এলজিইডি’র সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এই র্যালি অনুষ্ঠিত হয়।
সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আবদুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, উপ-সহকারী প্রকৌশলী রাজিব মজুমদার, কনজারভেন্সি সুপারভাইজার মো. মেজবাহ্ উদ্দিন নিজামী প্রমুখ।
র্যালিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
পালিত কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য, র্যালি হাত ধোয়া প্রদর্শনী, আলোচনা সভা, অনুষ্ঠানে এবারের দিবসে প্রতিপাদ্য ছিল “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”।