
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ১১টায় বিদ্যালয় মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী সভা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনজুর আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম:- ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আংশিক এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি।
এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার। উপজেলা মাধ্যমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মিঠু চৌধুরী, একাডেমি সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, আ.ক.ম মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজ সেবক বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়’র ও প্রাক্তন ছাত্র বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আমির মুহাম্মদ মোস্তফা কামাল প্রমুখ।
আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে আরও মনযোগী হতে হবে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার।একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার শিক্ষা দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা চাই আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সম্পদ হিসেবে গড়ে উঠুক।
উল্লেখ্য- বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে মেধার স্বাক্ষর রাখা কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের বিশেষ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।