শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে জাতীয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত চন্দনাইশে বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়’র বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপি দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস বোয়ালখালী পাবলিক লাইব্রেরিতে প্রথম উপহার ৭০টি বই বোয়ালখালীতে দুর্গামণ্ডপে বিচারকের আসনে দেবী দুর্গা ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডুবাই মান্নান গ্রেপ্তার অ্যাম্বুলেন্স আছে, চালক নেই; বোয়ালখালীতে রোগীর ভোগান্তি চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত মেধস আশ্রমে মহালয়া উদযাপন, পুণ্যার্থীদের পানীয়জল বিতরণ

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা সন্ন্যাসী পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাচীন তীর্থস্থান মেধস মুনির আশ্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তাঁরা আশ্রমটি পরিদর্শন করেন। পরে উপজেলার জ্যৈষ্ঠপুরার বীণাপানি পূজামণ্ডপও ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নতুন সরকার গঠনের পর এটি প্রথম শারদীয় দুর্গোৎসব। উৎসবকে আনন্দমুখর ও সর্বজনীন করার পাশাপাশি সব ধর্মের মানুষের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের চিত্র বিশ্বের কাছে তুলে ধরতে চায় সরকার।

তিনি বলেন, এবার সারা দেশে দেড় হাজারের বেশি নতুন সর্বজনীন দুর্গামণ্ডপ যুক্ত হয়েছে। চট্টগ্রাম জেলাতেও প্রায় ৪০০টি নতুন মণ্ডপ বেড়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তার পরিমাণ ও আওতা বাড়ানো হয়েছে। আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী চট্টগ্রামের জেএম সেন হলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেবেন।

নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজা উপলক্ষে আনসার বাহিনীর প্রায় সাড়ে ১২ হাজার সদস্য ও পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো পূজামণ্ডপ যাতে স্বেচ্ছাসেবীশূন্য না থাকে, সে জন্য পালাক্রমে দায়িত্ব পালনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, শুক্রবার থেকে পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে। পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল পেট্রোলিং, সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি, ট্রাফিক ব্যবস্থাপনা ও বিট পুলিশিং কার্যক্রম চালু থাকবে।

তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার ও নাশকতার চেষ্টা ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবীদের সক্রিয় রাখা এবং সূর্যাস্তের আগে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন এবং মেধস মুনির আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ দীপানন্দ ব্রহ্মচারী মহারাজসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews