শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি জোয়ারায় অনুষ্ঠিত চন্দনাইশে বরমা হরি মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চন্দনাইশে জাতীয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত চন্দনাইশে বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়’র বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপি দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস বোয়ালখালী পাবলিক লাইব্রেরিতে প্রথম উপহার ৭০টি বই বোয়ালখালীতে দুর্গামণ্ডপে বিচারকের আসনে দেবী দুর্গা

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি জোয়ারায় অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রাম -১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এর নির্দেশনায় চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন পারভেজ এর সৌজন্যে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচির অংশ হিসেবে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা এবং এডিসসহ অন্যান্য মশার উপদ্রব থেকে রক্ষার লক্ষ্যে গতকাল চন্দনাইশের ২নং জোয়ারা ইউনিয়ন এলাকায় মশা নি’ধন স্প্রে ও ফগার মেশিনে ওষুধ ছিটায়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, অন্যান্যদের মধ্যে বিএনপির নেতা সিরাজুল ইসলাম সওদাগর, যুবদল নেতা সিরাজুল ইসলাম, মাসুদুর রহমান, আজম খান, নেছার উদ্দিন চৌধুরী, শহিদুল ইসলাম, শহিদুল ইসলামসহ জোয়ারা ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি বলেন জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা এবং এডিসসহ অন্যান্য মশার উপদ্রব থেকে রক্ষার লক্ষ্যে নালা পরিষ্কার ও ফগার স্প্রে কার্যক্রম চলমান থাকবে। সাধারণত বর্ষা ও পরবর্তী সময়ে মশার বংশ বৃদ্ধি পায়। মশার বংশবৃদ্ধি রোধকল্পে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি সড়ক, অলিগলির নালা–নর্দমা পরিষ্কার করা হবে। যাতে কোথাও পানি জমে না থাকে এবং মশা লার্ভা তৈরি করতে না পারে। অভিযানে আধুনিক ফগার মেশিন ও স্প্রে ব্যবহার করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews