
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে চন্দনাইশ উপজেলার বরমা ধামাইর হাটে অবস্থিত শ্রী শ্রী সার্বজনীন হরি মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি শ্রী উৎপল রক্ষিতের সভাপতিত্বে বস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আংশিক আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী অলক কুমার দে ও কৃষ্ণ চক্রবর্তী’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চন্দনাইশ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা শ্রী বলরাম চক্রবর্তী, চন্দনাইশ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য এডভোকেট অঞ্জন প্রসাদ, বিএনপির নেতা মাহবুবুর রহমান মাহবু, চন্দনাইশ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, যুবদল নেতা আজম খান,শহিদুল ইসলাম, কামাল উদ্দিন তালুকদার, জসীম উদ্দীন, তপন চক্রবর্তী, রূপক ঘোষ, অসীম চক্রবর্তীসহ পূজা উদযাপন পরিষদের সকল সদস্য ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সনাতনী ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা উৎসব উদযাপন উপলক্ষে অসংখ্য মহিলাদেরকে শাড়ি বিতরণ করেন নেতৃবৃন্দ।