রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি চন্দনাইশে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনুদান, হুইলচেয়ার, শিক্ষা উপকরণ ও গৃহ হস্তান্তর করলেন জসীম উদ্দীন আহমেদ এমপি বোয়ালখালীতে ঘরে ঢুকে ২ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা চুরি দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি জোয়ারায় অনুষ্ঠিত চন্দনাইশে বরমা হরি মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চন্দনাইশে জাতীয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত চন্দনাইশে বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়’র বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপি

চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, একটি গবাদিপশু ও আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের সময় দুপুর প্রায় দেড়টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মুন্সিভিটা এলাকার সামশুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংবাদকর্মী মোহাম্মদ আজিমুশ শানুল হক দস্তগীর জানান, দুপুরে পুরুষেরা যখন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে ছিলেন, তখন হঠাৎ সামশুল ইসলামের টিনের বেড়া ও ছাউনিযুক্ত ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুনে সামশুল ইসলাম ও তাঁর দুই ছেলে মহিউদ্দিন এবং জহির উদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সামশুল ইসলামের নগদ ৫ হাজার টাকা, বড় ছেলে মহিউদ্দিনের ৩০ হাজার টাকা এবং ছোট ছেলে জহির উদ্দিনের মেয়ের চিকিৎসার জন্য ঘরে রাখা ৫০ হাজার টাকা পুড়ে যায়। এ ছাড়া দুই ভরি স্বর্ণালঙ্কার, ঘরের যাবতীয় আসবাবপত্র এবং একটি গরু আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়। ক্ষতিগ্রস্তদের দাবি, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত সামশুল ইসলামের ছোট ছেলে জহির উদ্দিন বলেন, “আমরা সবাই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। এ সময় ঘরের বাইরে আমার স্ত্রী রান্না করছিলেন। হঠাৎ ঘরে আগুন ধরে সবকিছু মুহূর্তেই শেষ হয়ে যায়। অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য আগামী সপ্তাহে ঢাকা নিয়ে যাওয়ার কথা ছিল, সে জন্য জমানো ৫০ হাজার টাকাসহ সব সহায়-সম্বল শেষ হয়ে গেল।”
এ বিষয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে বসতঘরের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিরূপণ করা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews