রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি চন্দনাইশে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনুদান, হুইলচেয়ার, শিক্ষা উপকরণ ও গৃহ হস্তান্তর করলেন জসীম উদ্দীন আহমেদ এমপি বোয়ালখালীতে ঘরে ঢুকে ২ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা চুরি দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি জোয়ারায় অনুষ্ঠিত চন্দনাইশে বরমা হরি মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চন্দনাইশে জাতীয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত চন্দনাইশে বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়’র বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপি

চন্দনাইশে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনুদান, হুইলচেয়ার, শিক্ষা উপকরণ ও গৃহ হস্তান্তর করলেন জসীম উদ্দীন আহমেদ এমপি

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশে সুবিধাবঞ্চিত, এতিম শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, ভিক্ষুক, বন্যাদুর্গত ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে অনুদান এবং বিভিন্ন সাহায্য উপকরণ বিতরণ করা হয়েছে।

​গতকাল বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সহায়তার অংশ হিসেবে ৮০ জন এতিম শিশুকে শিক্ষা উপকরণ ও পোশাক, ৫০ জন বন্যাদুর্গত শিশুকে বিশেষ কিটস এবং ১০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করা হয়। এছাড়া ৮৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার ও ৮৭ জন শিক্ষার্থীর মাঝে নগদ অনুদান বিতরণ করা হয়। ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩ জন ব্যক্তিকে দোকানঘর, ভ্যানসহ দোকানঘর ও গবাদি পশু হস্তান্তর করা হয়। পাশাপাশি ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদানের চেক এবং সমাজসেবা অধিদপ্তর নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় নির্মিত একটি ঘরের চাবি তুলে দেওয়া হয়।

​চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। তিনি উপজেলা সমাজসেবা কার্যালয় পরিচালিত বিভিন্ন প্রকল্প ও বাস্তবায়িত কাজের অগ্রগতি সভায় তুলে ধরেন।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ বলেন, “সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এসব উদ্যোগ প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের মেধা বিকাশ এবং স্বাবলম্বী হতে অনন্য ভূমিকা রাখবে। বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এতিম, প্রতিবন্ধী, ভিক্ষুক এবং বন্যাদুর্গত শিশুদের কল্যাণ ও পুনর্বাসনে প্রতিশ্রুতিবদ্ধ।”

​অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ও অন্যান্য বক্তাগণ স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

​উক্ত অনুষ্ঠানে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার, বিএনপি নেতা মোজাম্মেল হক বেলাল, এম.এ. হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, সেলিম উদ্দিন, যুবদল নেতা নেছার উদ্দিন, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং সুবিধাভোগী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews